নাগেশ্বরীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে জেলা নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ
মোঃ বাবলু মিয়া
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কমিটি গঠন উপলক্ষে জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. ইউনুছ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় নাগেশ্বরী লেকসিটিতে অবস্থিত ডা. ইউনুছ আলীর নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার এবং উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর বাদশা টুটুল ও ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর ছালাম সহ বিভিন্ন ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কচাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ উদ্দিন ও সদস্য সচিব আনিছুর রহমান আনিছ, কেদার ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ আলী, রায়গঞ্জ ইউনিয়নের আহ্বায়ক মকছেদ আলী ভুট্ট এবং সদস্য সচিব জাকির হোসেন ফজু সহ অন্যান্য নেতাকর্মীরা ডা. ইউনুছ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও
শক্তিশালী করা, ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থেকে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ডা. ইউনুছ আলী নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে বিএনপির আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
