নাগেশ্বরীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে জেলা নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: July 25, 2026 | সময়: 8:26 am
IMG-20260724-WA0167(1)

নাগেশ্বরীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে জেলা নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ

মোঃ বাবলু মিয়া
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কমিটি গঠন উপলক্ষে জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. ইউনুছ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎

শুক্রবার সন্ধায় নাগেশ্বরী লেকসিটিতে অবস্থিত ডা. ইউনুছ আলীর নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার এবং উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর বাদশা টুটুল ও ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর ছালাম সহ বিভিন্ন ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‎

এ সময় কচাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ উদ্দিন ও সদস্য সচিব আনিছুর রহমান আনিছ, কেদার ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ আলী, রায়গঞ্জ ইউনিয়নের আহ্বায়ক মকছেদ আলী ভুট্ট এবং সদস্য সচিব জাকির হোসেন ফজু সহ অন্যান্য নেতাকর্মীরা ডা. ইউনুছ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।‎
মতবিনিময় সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও

শক্তিশালী করা, ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থেকে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় ডা. ইউনুছ আলী নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে বিএনপির আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।‎অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।