মোবারকপুর ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী হৃদয় হোসেন শাওন
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আসন্ন ৪নং মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য মো. হৃদয় হোসেন শাওন।
তিনি বলেন, একটি আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব মোবারকপুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
হৃদয় হোসেন শাওন ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
