মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
বরগুনা ১ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা’র মনোনয়ন বৈধ ঘোষনা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা ১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা’র মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের আওতাধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় তা সম্পূর্ণ বৈধ ঘোষণা করেন।
এর ফলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সুযোগ পেলেন বিএনপির এই মনোনীত প্রার্থী। মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বরগুনা ১ আসনের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার মনোনয়ন বৈধ ঘোষণাকে বরগুনার গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন তারা। নেতাদের মতে, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি বরগুনার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন,
“আমার মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বরগুনাবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে আমি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে আশাবাদী। নির্বাচিত হলে আমি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবো এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো। ইনশাআল্লাহ।
