খুলনা-৬ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত
মোক্তার হোসেন
খুলনা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাগালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বাগালী ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর শরিফুল ইসলামের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় আরো উপস্থিত ছিলেন,খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক ওলিউল্লাহ ও আবুল কালাম আজাদ,ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েজকুরুনী,কয়রা উপজেলা জামায়াতের আমীর,মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জিএম মোনায়েম বিল্লাহ,কয়রা সদর ইউনিয়ন যুব বিভগ সভাপতি ডিএম জাহিদুল ইসলাম,হাফেজ সাব্বির হোসেন,সালাউদ্দিন আহমেদসহ শত শত নেতাকর্মীবৃন্দ।
নির্বাচনী সভায় প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন,”আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ইসলাম পন্থিদেরকে নির্বাচিত করবে,আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ”।
তিনি আরো বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে, সাধারণ মানুষের নাগরিক অধিকার হিসেবে মৌলিক চাহিদা পূরণসহ ন্যায় ও ইনসাফ কায়েম করা হবে এবং জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, “ইতিপূর্বে বাংলাদেশকে কয়েকটি রাজনৈতিক দল পরিচালনা করলেও কারোর কাছে সাধারণ মানুষ নিরাপদ ছিল না, আমরা বলতে চাই একমাত্র জামায়াতে ইসলামীর হাতেই এদেশের মানুষ নিরাপদ”। তাছাড়া জামায়তে ইসলামী ক্ষমতায় গেলে দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে বলে ঘোষণা করেন”।
