জামালপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর ৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের পক্ষে ব্যাপক প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
আজ দুপুরে জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোনটিয়া গ্রামে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১-দফা কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে এই আয়োজন করা হযেছে।
অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্দেশনায়, জামালপুর সদর উপজেলার ১৪ নং দিকপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো: ময়লাল মন্ডল কে সাথে নিয়ে মৎস্যজীবী দলের এই প্রচারে অংশ নেন: জামালপুর জেলা মৎসজীবীদলের সভাপতি আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা মৎসজীবী দলের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা মৎসজীবীদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো: বিজয় সরকার,
প্রচার সম্পাদক জাহিদ আনসারী ছোটন, সদর উপজেলার মৎসজীবীদলের দপ্তর সম্পাদক মো: মেহেদী হাসান সহ ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখেন এবং বক্তারা বলেন মামুন ভাই বিপুল ভোটে নির্বাচিত হবেন”
আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জামালপুর জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা মামুন ভাইয়ের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছি।
বক্তারা আরো বলেন “আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মামুন ভাই ধানের শীষ প্রতীক নিয়ে জামালপুর সদর ৫ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবেন। এই আশা এবং প্রত্যাশা আমরা সকল ভোটারের কাছে পেয়েছি।”
নেতৃবৃন্দ বলেন অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনকে জামালপুর সদর ৫ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে বিজয়ী করে মহান সংসদে পাঠিয়ে জামালপুরের সর্বস্তরের মানুষের উন্নয়নের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
