খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে মেট্রোপলিটন কলেজের শুভেচ্ছা
খুলনা প্রতিনিধিঃ
মেট্রোপলিটন কলেজ, খুলনার পরিচালনা পরিষদ ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন
খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় জেলা পরিষদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনার শিক্ষার উন্নয়নে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ভূয়োষী প্রশংসা করেন। এবং সেই ধারা অব্যাহত রেখে কলেজের নতুন নতুন বিভাগ খোলাসহ শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ পারভেজ কলেজের অবকাঠামোসহ কলেজের সার্বিক উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সহায়তা কামনা করেন। জেলা পরিষদ প্রশাসক কলেজের উন্নয়নে তার সকল সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মাসুদ পারভেজ বাবু,অধ্যক্ষ মোঃ তাইফুজ্জামান, গভর্নিং বডি সদস্য এডভোকেট হালিমা আক্তার খানম, এ এস এম সায়েম, এস এম ইয়াসীন আরাফাত রুমী, শিক্ষক মাহবুবুর রহমান শামীম, শেখ মইন উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান মোড়ল, এফ এম মিজানুর রহমান, মোহাম্মদ শরিফুল আলম প্রমুখ।
পরে মেট্রোপলিটন কলেজ, খুলনার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
