লালমনিরহাটে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে ইফতার সামুগ্রী উপহার প্রদান
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর ফেরি”–এর উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১লা মার্চ) বিকেলে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের একটি অসহায় ও অসচ্ছল পরিবারকে এসব খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
খাদ্য সামগ্রীতে ছিলো, চাল- ৫০ কেজি, তেল – ২ কেজি, ডাল- ১.৫ কেজি, চিনি- ১ কেজি, ছোলা- ১ কেজি, বুন্দিয়া- ১ কেজি, সেমাই- ১ কেজি, পিয়াজ- ২ কেজি, রসুন- ১ কেজি, আলু- ১০ কেজি, বিলাতি আলু- ২ কেজি, মিষ্টি কুমড়া- ১ টা, লবন- ২ কেজি, লেক্সাস বিস্কুট- ২ কার্টুন, গোটা মুরগি- ২ কেজি ৩০০ গ্রাম, সাবান- ২ টা, পাউডার- ৫০০ গ্রাম, খেজুর- ১ পোয়া, মুড়ি- ১ কেজি, আটা- ২ কেজি ইত্যাদি
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন আলোর ফেরি সংগঠনের সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সদস্য লাবু মিয়া, আসাদুল হাবিব রাব্বিসহ অন্যান্যরা।
সংগঠন এর স্বেচ্ছাসেবকরা জানান, মানবতার সেবায় আলোর ফেরি সংগঠন সবসময়ই মানুষের পাশে থাকে। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে সমাজের বৃত্তবানদেরকেও গরিব, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
