লালমনিরহাটে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে ইফতার সামুগ্রী উপহার প্রদান ‎

প্রকাশিত: March 1, 2026 | সময়: 6:12 pm
IMG-20260301-WA0048

‎লালমনিরহাটে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে ইফতার সামুগ্রী উপহার প্রদান

‎লালমনিরহাট প্রতিনিধি


‎লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর ফেরি”–এর উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎আজ রবিবার (১লা মার্চ) বিকেলে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের একটি অসহায় ও অসচ্ছল পরিবারকে এসব খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

‎খাদ্য সামগ্রীতে ছিলো, চাল- ৫০ কেজি, তেল – ২ কেজি, ডাল- ১.৫ কেজি, চিনি- ১ কেজি, ছোলা- ১ কেজি, বুন্দিয়া- ১ কেজি, সেমাই- ১ কেজি, পিয়াজ- ২ কেজি, রসুন- ১ কেজি, আলু- ১০ কেজি, বিলাতি আলু- ২ কেজি, মিষ্টি কুমড়া- ১ টা, লবন- ২ কেজি, লেক্সাস বিস্কুট- ২ কার্টুন, গোটা মুরগি- ২ কেজি ৩০০ গ্রাম, সাবান- ২ টা, পাউডার- ৫০০ গ্রাম, খেজুর- ১ পোয়া, মুড়ি- ১ কেজি, আটা- ২ কেজি ইত্যাদি

‎এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন আলোর ফেরি সংগঠনের সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সদস্য লাবু মিয়া, আসাদুল হাবিব রাব্বিসহ অন্যান্যরা।

‎সংগঠন এর স্বেচ্ছাসেবকরা জানান, মানবতার সেবায় আলোর ফেরি সংগঠন সবসময়ই মানুষের পাশে থাকে। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে সমাজের বৃত্তবানদেরকেও গরিব, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।