রামগড়ের পাতাছড়া ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সালমা আক্তার
বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি।
বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং দেশের বর্তমান সংকট থেকে মুক্তির জন্য ধানের শীষের বিজয় জরুরি। তিনি নারী ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটাররা বিএনপির কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।
