সালমা আক্তার
বিশেষ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভূইয়ার ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ভোটারদের অংশগ্রহণে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া জিনাত বিথী, প্রধান উপদেষ্টা, খাগড়াছড়ি জেলা বিএনপি।
এসময় তিনি বক্তব্যে বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান সংকট উত্তরণে ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই।
তিনি আরও বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে উপস্থিত নারীরা বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
