সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে দৌলতপুরে দোয়া মাহফিল
জাকির হোসেন
বিশেষ প্রতিনিধি:
সোমবার (২৯ ডিসেম্বর ) বিকেলে দৈনিক সময় বাংলাদেশ দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আমিনুর রহমান ছোয়াদ মৃত্যুতে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক আমিনুর রহমান ছোয়াদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত সাংবাদিকগণ। পরে পবিত্র কোরআন তিলয়াওয়াত করে মুনাজাত করেন দৌলতপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা সানাউল্লাহ।
দোয়া মাহফিলে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালমান খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি মো. কমর উদ্দিন,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. নুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত সবাই মৃত সাংবাদিক আমিনুর রহমান ছোয়াদের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
উল্লেখ্য: গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টার হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরন করেন।
