অভ্যন্তরীণ জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসন সমন্বিত স্থানীয় ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত
জাকারিয়া হোসাইন
বিশেষ প্রতিনিধি:
উদয়ন-বাংলাদেশ এর আয়োজনে ৩০ ডিসেম্বর, ২০২৫ ইংরেজী
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মীর সরোয়ার হোসেন, সভাপতি উপজেলা এনজিও সমন্বয় কমিটি ও নির্বাহী পরিচালক গণশক্তি কেন্দ্র।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোহাগ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরণখোলা উপজেলা, বাগেরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মালেক রেজা, সভাপতি শরণখোলা উপজেলা প্রেসক্লাব ও অধ্যাপক, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ। সাবেরা আক্তার ঝর্না, বিশিষ্ট সাংবাদিক ও সভাপতি (সিএসওএন) শরণখোলা উপজেলা।
উপস্থিত ছিলেন, মশিউর আলম প্রতিনিধি শরণখোলা উপজেলা কৃষি অফিস এবং সালাউদ্দিন আহমেদ, সচিব ৪ নং সাউথ খালী ইউনিয়ন পরিষদ, শরণখোলা উপজেলা, বাগেরহাট সহ শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, জেলে, কৃষক।
বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম (সোহাগ) বিশিষ্ট সাংবাদিক ও আহবায়ক, বাংলাদেশ যুবদল শরণখোলা উপজেলা শাখা। সার্বিক সহযোগিতায় ছিলেন, উদয়ন-বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
