সোনারগাঁয়ে লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ
পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নে লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধাবীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
২৯ ডিসেম্বর সোমবার সকালে অএ বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আমজাদ ভুঁইয়া এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ ডেন্টাল কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক ও আমিনা মামুন, স ডেন্টাল কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউট যাএাবাড়ী এর পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ডা: মামুন ভুঁইয়া, বিশেষ অতিথি, লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হেদায়েত উল্লাহ , মকবুল হোসেন, দাতা সদস্য ইলিয়াস, প্রমুখ।
এ সময় ডাঃ মামুন ভুঁইয়া বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন আরো বাড়াতে হবে বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগী করে তুলতে হবে ও পাশাপাশি খেলাধুলা বাচ্চাদের মনের আনন্দ যোগায় মাদক থেকে দুরে রাখে এবং সোনারগাঁ উপজেলার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথম হয় সে দিকে লক্ষ রাখতে হবে।
বার্ষিক পরীক্ষার ফলাফলে যারা ভালো রেজাল্ট করেছ তাদের জন্য শুভ কামনা রইলো ও সামনে তোমরা সবাই ভালো রেজাল্ট করে অএ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে সেই প্রত্যাশা করি। এবং সব সময় আপনাদের পাশে থেকে বিদ্যালয়ের উন্নয়ন মুলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
