ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন ইউপি চেয়ারম্যান সহ ৩ জনকে আটক করেছে।
রবিবার ভোর হতে বিকেল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকে আটক করেছে।আটককৃতরা হলেন- ২ নং আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: রোমান বাদশা(৬০)কে রামনাথ বাজার হতে আটক করে।
এছাড়াও ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩৫) কে তার হাসকিং মিল হতে এবং মধুপুর ওয়ার্ল্ড আওয়ামিলীগ সভাপতি ওয়ার্ড মেম্বার ইউসুফ আলী(৫০)কে তার বাড়ি হতে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ।
পুলিশ রবিবার বিকেলে আদালতে সোপর্দ করেছে।
রুহিয়া থানাী ওসি মো: বদিউজ্জামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশ ব্যাপি পুলিশ প্রশাসনের রদবদলের পর পুলিশ গ্রেফতার অভিযান শুরু করে।
