মাসফি আকন্দ
জামালপুর প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতি (রেজিঃ – ৩২৬৩) এবং জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩৬৪০) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক
সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ
সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের বিএনপির
মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী এডভোকেটশাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
সভাপতিত্ব করেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতি (রেজিঃ-৩২৬৩), সভাপতি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জামালপুর সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন মল্লিক (ভোলা),
সঞ্চালনা করেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতি (রেজিঃ-৩২৬৩) সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহানসহ অনেকে।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন। আলোচনা শেষে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
