মোঃ মেহেদী হাসান
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সদ্য যোগদান করা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃসাইফুল ইসলামের সাথে শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১০ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর থানার নবাগত ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম,শাহজাদপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরশন, মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন এলাকার গোষ্ঠিগত দ্বন্দ নির্মুলের ব্যাপারে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।
তিনি এগুলো প্রতিরোধ করার ব্যাপারে সকল গনমাধ্যমকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সহ- সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাজী মোঃ তামিম( হিটলার) । সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন সিরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন ( মলিন) ।সিনিয়র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ বাবলু শেখ। কোষাধ্যক্ষ মোঃ রইস উদ্দিন। মোঃনাহিন খান। মোঃশেখ তন্ময়। মোঃ মোসলেম উদ্দিন সিরাজী। মোঃ সজিব খান।প্রচার সম্পাদক মোঃ জুবায়ের হাসানসহ উক্ত ক্লাবের সদস্যবৃন্দ।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন কেউ ভুলের উর্ধে নয়, আইনশৃঙ্খলা বাহিনীর ভুলগুলোকে অপরাধের কাতারে না ফেলার আহবান যানান। তিনি বলেন সাংবাদিক এবং পুলিশ, একই বৃন্তের দুটি বোটা, সবাইকে এক হয়ে একে অপরের সহযোগিতায় সকল পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। তিনি বলেন তার উপর সরকারের অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করে যাবো।
