মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্কের আলোচনা সভা
জাকারিয়া হোসাইন,
বিশেষ প্রতিনিধি:
৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার
অঞ্জন বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরণখোলা, বাগেরহাট এর সভাপতিত্বে ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত মৎস্যজীবী নেটওয়ার্ক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শরণখোলা উপজেলা বাগেরহাট। মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শরণখোলা উপজেলা। আল মামুন, পরিচালক ক্যাপস। কাওসার আকন, ইউপি সদস্য ৩ নং রায়েন্দা ইউনিয়ন। জী,এ মজিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী দলের সদস্যবৃন্দ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা মৎস্যজীবদের অধিকার নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
