কুমিল্লা প্রতিনিধি :
এসএসসি ১৯৯৩ সালের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ (আমরা৯৩) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী
কেক কেটে, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণসহ নানান আয়োজনে কুমিল্লায় উদযাপন করা হয়েছে।
৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় শহরের জমজম টাওয়ারের গোল্ডেনস্পুনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমরা৯৩ কেন্দ্রীয় কমিটির মডারেটর বিশিষ্ট চিকিৎসক হাসান মাহমুদ ইকবাল। আমরা৯৩ কুমিল্লা জেলার এডমিন নুরজাহান আক্তার সীমা ও মাস্টার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বন্ধুরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত সকল নারী বন্ধুদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে স্ব স্ব অবস্থান থেকে মানব সেবায় বিশেষ অবদানের জন্য প্রকৌশলী মাঈনুল হাসান, ডাঃ হাসান মাহমুদ ইকবাল, ডাঃ কুলসুম আক্তার, ডাঃ আশরাফুল মতিন সাগর, ডাঃ এম এম হাসান, ডাঃ মুহিত, রোটারিয়ান বেলাল হোসেন, মোঃ আবু বক্কর সিদ্দিকি ও আমির হোসেন কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমরা৯৩ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন, নিরাগ মজুমদার, আফরোজা তুহিন, বেবী আক্তার, মঞ্জুরুল আলম, ভিপি রহমত উল্যাহ সোহাগ, শাহ আলম বিপু, শওকত আকবর, রেজাউল করিম সোহেল, জাহাঙ্গীর হোসেন, মোজাম্মেল হক ও তাসলিমা আক্তার সাকী। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
বিভিন্ন উপজেলার এসএসসি ১৯৯৩ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি একপর্যায়ে বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়ে যায়।
