রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পীকারকে চীফ হুইপের ফুলেল শুভেচছা
মাওলানা মোঃ আব্দুল মোতালেব
স্টাফ রিপোটারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি।
আজ ২৪ জুলাই (শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পীকারের নিকট তাঁর পদত্যাগপত্র প্রেরণ করেন।
পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর মাননীয় চীফ হুইপ আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম মণি রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি রাষ্ট্রপতির সফল দায়িত্বপালন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক কল্যাণ ও অগ্রগতিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
