মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
বরগিনায বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনার গৌরীচন্নায় মোহাম্মদীয়া মহব্বত রশিদ সিফাতীয়া জান্নাত নূরানী হাফেজী কওমিয়া মাদ্রাসার আয়োজনে বরগুনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার সাহেবের তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টায় বরগুনার গৌরীচন্না বাজার সংলগ্ন মোহাম্মদীয়া মহব্বত রশিদ সিফাতীয়া জান্নাত মাদ্রাসা অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরিচন্নায় এ নূরানী মাদ্রাসার প্রতিস্ঠাতা পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক, জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব, বরগুনা সদর উপজেলা সাবেক সেচছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরুণ রাজনিতীবীদ মোঃ হেমায়েত হোসেন পল্টু, বিএনপিনেতা মতিউর রহমান মতি মল্লিক,যুবদল নেতা কাজী সাইদুর রহমান সাইদ,আসলাম খান,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মিয়া মোঃ মহসীন, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান মোহতামীম ও ওলামা দল নেতা মোঃ শাহিন মিয়া সহ মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, ছাত্র অভিভাবক,সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানান তিনি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা করেন ।
