মাদার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জামাল ফারুক জাফরিন
দেলোয়ার হোসেন গাজী
কয়রা উপজেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার মাদার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচনে জামাল ফারুক জাফরিন নির্বাচিত হয়েছেন।
২০ জুলাই সোমবার বিকাল ৩ টার সময় উক্ত বিদ্যালয় হল রুমে বে সীন মীম বায়লাহানিয়া মাদ্রাসর সহকারী মৌলভি শিক্ষক মোঃ হাফিজুর রহমানকে নির্বাচন বোর্ডের প্রধান করে ভোট গ্রহন হয়।
নির্বাচনে মোট ১২টি ভোটের মধ্যে জামাল ফারুক জাফরিন ৮টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম গোলাম রসুল পান ৪টি ভোট।নির্বাচিত সভাপতি জামাল ফারুক জাফরিন কয়রা উপজেলা শাখা জাসাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গোলাম রসুল কয়রা উপজেলা কৃষকদলের আহ্বায়ক।নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামাল ফারুক জাফরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তি, সমর্থক ও স্থানীয় বিভিন্ন মহল।
তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানউন্নয়ন, ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
