কয়রায় জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা সভা ও দোয়া অনুষ্ঠিত
দেলোয়ার হোসেন গাজী
কয়রা উপজেলা প্রতিনিধিঃ
খুলনা কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ – আল বাকী। উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা বি এন পির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল,উপজেলা জামায়াতের আমির মাঃ মিজানুর রহমান, খুলনা জেলা বি এন পির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারির মাওলানা সাইফুল্লাহ, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ প্রমুখ।
আলোচনা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা উপজেলা পরিষদ আল হেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আয়ুব আলী।
