মদারীপুরে ৩টি পিকাপ গাড়ি সহ ২চোর চক্র আ’টক
শরীফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি:
রাজৈর টেকেরহাট সুইচগেট সংলগ্ন একটি পিকআপ গাড়ি চু’রি হলে, তাৎক্ষণিক গাড়ির মালিক রিপন শেখ রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম ও (ওসি) তদন্ত কুতুব উদ্দিন আহম্মেদের সমন্বয়ে শিবচর সার্কেল অফিসার মোঃ সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে একদল চৌকস টিম নিয়ে কঠোর অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ফারুক মোল্যা (৪৫) পিতা: মৃত মো: আব্দুল হামিদ মোল্যা, সাং:বাকরকান্দি থানা-শিবচর জেলা: মাদারীপুর
অন্তুর বিশ্বাস (২৫) পিতা: মৃত মধু বিশ্বাস, সাং- বি পাটনা থানা: নয়াগাতি জেলা: নড়াইল এই দুই পিকাপ চোর ও গাড়িগুলো আটক করতে সক্ষম হয়।
উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় একটি গ্যারেজ থেকে ১৭ই মে রবিবার বিকাল তিন টার দিকে চো’রাই পিকআপ সহ মোট তিনটি পিকাপ জব্দ করে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাদের বিরুদ্ধে চু’রি ছি-নতাই ও অন্যান্য অপ-রাধমূলক কর্ম-কাণ্ডে জড়িত থাকার অ-ভিযোগে চক্রের ২ সদস্যকে আটক করে থানা পুলিশ।
