রাজাবাড়ি পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ সজিব
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)।
দিনব্যাপী আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চলা ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করেন মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও উপ-সহকারী মেডিকেল অফিসাররা।
আয়োজকরা জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব দেন ভাওয়াল মির্জাপুর এরিয়া ম্যানেজার মোস্তফা কামাল এবং শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।
তাদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
