- কয়রায় রঙ্গিন সাজে বাংলা নববর্ষ পালিত
দেলোয়ার গাজী
কয়রা- খুলনা উপজেলা প্রতিনিধিঃ
নানা আয়োজনে উৎসব মুখের পরিবেশে খুলনা কয়রা উপজেলায় উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪)এপ্রিল দিন ব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৭ টায় ঐতিহ্য বাহী পান্তা- ইলিশ, ভোজের মধ্যে দিয়ে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর পর উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন কয়রা- পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকি, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, কয়রা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম সহ কয়রা উপজেলা সরকারি- বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ওসামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এবারের নববর্ষের শোভাযাত্রা ছিল বিশেষ আকর্ষণ।
উপজেলা প্রশাসন ও মদিনাবাদ যুব সঙ্গের যৌথ আয়োজনে শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা উপকরণ সংস্কৃতির উপস্থাপন না দর্শনার্থীদের কে মনো মুগ্ধ করে।
নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজন করে গ্রামীন মেলা।
পাশাপাশি কাঁচি টানা,ঘুড়ি উড়ানো,লাঠি খেলা, হাঁড়ি ভাঙ্গা ও বিভিন্ন ধরনের গ্রামিন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয় যা উৎসবে যোগ করে বাড়তি আনন্দ।
দিনব্যাপী কর্মসূচি সমাপ্তি ঘটে এক মোনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
