জ্বালানি তেলের স্থিতি ও ঈদ পরবর্তী যাতায়াত স্বাভাবিক রাখতে মুকসুদপুরে তদারকি
স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা এবং পবিত্র ঈদুল ফিতরের পর কর্মস্থলে মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পেট্রোল পাম্প, লাইসেন্সপ্রাপ্ত ডিলার ও দূরপাল্লার বাসে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ তদারকি কার্যক্রমের নেতৃত্ব দেন মাহমুদ আশিক কবির।
এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় কার্যক্রম এবং পরিবহন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়।
তদারকির সময় এলপিজি বিধিমালা, ২০০৪ লঙ্ঘনের দায়ে একজনকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সাধারণ মানুষের স্বার্থে জ্বালানি তেলের সরবরাহ ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিকন রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
