ধলাদিয়ায় হিরণ নামের একজনকে ইয়াবা সহ আটক
মো: সজিব
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া এলাকায় মধ্যবয়সী এক ব্যক্তি হিরণের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
১৩ মার্চ শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে গজারিয়া এলাকার এ.সি.আই গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হিরণ (পিতা: মৃত মোনতাজ উদ্দিন ওরফে মুনতার ছেলে) গজারিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, সদস্য সচিব রকিব মোড়ল ও মিনহাজ খান রিপনের নেতৃত্বে স্থানীয় নেতা রফিক ও রেজুর সহযোগিতায় হিরণকে ধলাদিয়া বিএনপি অফিসে ডাকা হয়। সেখানে তাকে তল্লাশি করলে তার কাছে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে আটক করা হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান শেখসহ স্থানীয় আরও অনেক নেতা-কর্মী ও এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, হিরণ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে তিনি অটোরিকশা ও গরু চুরিসহ ব্যাটারি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন, যার কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা তৈরি হয়েছিল।
এলাকাবাসীর দাবি, হিরণের স্ত্রীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় নেতাকর্মীরা হিরণের স্ত্রীর সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেছেন, “আপনি যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে আপনাকেও পুলিশে গ্রেফতার করা হবে।”
হিরন গণমাধ্যমকে জানিয়েছেন, “আমি বিক্রয়ের সঙ্গে জড়িত নই। আমার সিগারেটের প্যাকেটে এই ৮ পিস ইয়াবা পাওয়া গেছে। আমি এটি সেবনের জন্য নিয়েছি, কিন্তু বিক্রি করি না।”
বিভিন্ন নেতা ও এলাকাবাসী জানিয়েছেন, এলাকার পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “প্রতিটি গ্রাম, ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে মাদক নির্মূল করতে হবে। আমার নির্দেশ অনুযায়ী প্রতিদিন মাদকবিরোধী অভিযান চলবে এবং মারাত্মক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হিরণকে আটক করার পর সতর্কবার্তা হিসেবে তাকে এলাকায় ঘোরানো হয়, যাতে অন্যরা মাদক ব্যবসা থেকে বিরত থাকে।
শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হিরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
