রামপালে সড়ক দুর্ঘটনায় কয়রার নববধু সহ নিহত ৩
দেলোয়ার গাজী
কয়রা প্রতিনিধিঃ
বাগেরহাট রামপালে সড়কআক্তার দুর্ঘটনায় কয়রায় নববধূ সহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, কয়রা উপজেলার নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মিতু ও তার ছোট বোন লামিয়া (১০)ও মৃত শামছুউদ্দিন মোড়লের স্ত্রী রাশিদা বেগম (৭৫)। এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূএে জানা গেছে, গতকাল বুধবার রাতে কয়রা উপজেলার নাকসা গ্রামের সালাম মোড়লের মেয়ে মিতুর বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মিতু শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তার ছোট বোন লামিয়া, ও তার দাদি বয়বৃদ্ধ রাশিদা খাতুন কে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে পরিবারের সদস্যদের কান্নার আহাজারিতে আকাশ বাতাশ ভাড়ি হয়ে উঠেছে।
মসজিদকুড় গ্রামের নজরুল সানা জানান, নাকসা গ্রামের ছালাম মোড়ালের ২ মেয়ে আজমিয়া আক্তার মিতু, লামিয়া ও তার মাতা রাশিদা খাতুন এর মৃত্যুর খবর শুনে আমরা তাদের বাড়িতে ছুটে এসেছি। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েছেন।
