হযরত মাওলা আলী (আঃ) এর শাহাদাত স্মরণে আলোচনা ও শোকসভা মাহফিল
ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আজ চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে মহান ইসলামি ব্যক্তিত্ব আলী বিন আবু তালিব (হযরত মাওলা আলী আঃ)–এর পবিত্র শাহাদাত স্মরণে এক আলোচনা ও শোকসভা মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলটি সফলভাবে সম্পন্ন হোক—এ মর্মে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন ইছাপুর দরবার শরীফের বড় সাহেবজাদা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ক্বারী মুফতি সৈয়দ এজাহার শাহ আল হোসাইন ওয়াল হাসানী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, হযরত মাওলা আলী (আঃ) ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব।
তাঁর জীবন ছিল ন্যায়, সত্য, সাহস ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিম উম্মাহর জন্য তাঁর আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই শোকসভা ও আলোচনা মাহফিলের মাধ্যমে উপস্থিত মুসল্লিরা যেন তাঁর মহান আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করেন এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের নেক মকসদ পূরণ করেন।
আলোচনা ও শোকসভা মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে হযরত মাওলা আলী (আঃ)-এর জীবন, কর্ম ও ত্যাগের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।
