লামায় ফ্যামিলি কার্ড বিতরণে মন্ত্রী দীপেন দেওয়ানের আগমন ঘিরে নেতাকর্মীদের আনন্দ উৎসাহ
মোঃ রাসেল
জেলা প্রতিনিধি বান্দরবানঃ
বান্দরবান জেলার লামা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের আগমনকে কেন্দ্র করে লামা পৌর শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
১০ মার্চ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মন্ত্রীর আগমন উপলক্ষে শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানকে সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
