ভুরুঙ্গামারীর শিকদার পাড়া জামে মসজিদের আয়োজনে ইফতার মাহফিল
সাদমান শিকদার
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান ও কোরানে হাফেজদের পাগড়ী প্রদান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ ২০২৬) ভুরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়ন এর শিকদার পাড়া জামে মসজিদের সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব একেএম ফরিদুল হক শাহিন শিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন, অত্র মসজিদের সেক্রেটারি মজনু শিকদার এবং মসজিদের ইমাম মোয়াজ্জিন সহ এলাকার সকল গন্যমান্য বৃক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের এক পর্যায়ে মাদ্রায় উত্তীর্ণ কোরানে হাফেজদের পাগড়ী প্রদান করা হয়।
