মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নারী
এম এ নোমান
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার যিনি ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র নগর গ্রামের বাসিন্দা। তিনি স্বেচ্ছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি হুইলচেয়ার দান করেছেন, যা অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হুইলচেয়ারটি গ্রহণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী দাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো জানান, এ ধরনের সহযোগিতা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক এবং রোগীদের কষ্ট লাঘবে বিশেষভাবে কার্যকর। এ সময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: মেজবাউল আলম।
দাতা নারীর এই মহতী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তাঁর এ মানবিক সহায়তা অন্যদেরও সমাজসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার দাতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছে।
