মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে বাগেরহাট-৪ আসনের সাংসদ অধ্যক্ষ আব্দুল আলীমের সৌজন্য সাক্ষাৎ
জাকারিয়া হোসাইন,
বিশেষ প্রতিনিধি:
শুরুতেই বাগেরহাট-৪ মোড়লগঞ্জ, শরণখোলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (জনতার এমপি) অধ্যক্ষ, আব্দুল আলীম মহোদয় কে ফুল দিয়ে বরণ করেন কর্তৃপক্ষ। পরবর্তীতে
বাগেরহাট জেলা কার্যালয়ে ২৫ ফেব্রুয়ারি-২০২৬ ইং মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার অবৈধ মাদকদ্রব্য রোধ, নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ, আব্দুল আলীম।
সাক্ষাৎকালে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মাননীয় এমপি মহোদয় মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
