সিরাজদিখানে গুলিবিদ্ধ জোনায়েদ হাসান: মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে মূল আসামিরা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালা রায়েরচর এলাকায় জোনায়েদ হাসান নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলার অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
জানা যায়, গত ২৬ আগস্ট সাড়ে১০ টার দিকে উপজেলার কালা রায়েরচর এলাকায় অজ্ঞাতনামা তিন ব্যক্তি জোনায়েদ হাসানের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে গুরুতর আহত হন জোনায়েদ হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরদিন সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল আসামিরা এখনো পলাতক রয়েছে।
এ বিষয়ে মামলার বাদী জুয়েল হোসেন অভিযোগ করে বলেন, “ঘটনার এতদিন পার হলেও প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করা হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
দ্রুত সকল আসামিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এদিকে স্থানীয় এলাকাবাসীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
