রাজশাহী প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেন।
এদিকে একুশের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর নির্মিত নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। সেখানে ফুল দিয়ে শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তাছাড়া তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার নাইমা খাঁনের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
অপরদিকে নওগাঁ ৪ মান্দা আসনের নব- নির্বাচিত সাংসদ সদস্য ডা; ইকরামুল বারী টিপুকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ গ্রহন করেন।
তাছাড়া তিনি মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁ ৪ মান্দা আসনের জনগনকে সাথে নিয়ে যথাযোগ্য মর্যাদায় এ দিনটি পালন করেন।
