রামগড় প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্মরণে রামগড় পৌরসভা, সদর ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে উপজেলার তিনটি পৃথক স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি সকালে সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দুপুরে রামগড় পৌর মহিলা দলের উদ্যোগে বল্টুরাম এলাকায় দ্বিতীয় সভা এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে নাকাপা বাজারে তৃতীয় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম ও সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।
এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর শাখার সভাপতি পারুল আক্তার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর শাখার সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সালমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তারসহ স্থানীয় মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাগুলোতে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন।
শেষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
