কয়রায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
দেলোয়ার গাজী
কয়রা(খুলনা) প্রতিনিধি:
দেশনেত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠার ত্যাগ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করুন
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার ত্যাগ, সাহস ও রাজনৈতিক দৃঢ়তা জাতির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত।
দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ, সাহসী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরীকে হারালো। আপনারা সবাই আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করবেন। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।
৯ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৪টায় বাগালী ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল বাগালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম সানার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় বাগালী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রদূত, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নিতে হবে, এ দোয়া মাহফিল সেই অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান বেল্টু, জেলা বিএনপি সদস্য আবু সাঈদ বিশ্বাস সদস্য।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক জিএম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান বি এন পির নেতা,রফিকুল ইসলাম মিস্ত্রী, আব্দুল গফফার,আব্দস সোবাহান গাজী,ফারুক হোসেন, শহিদুল গাজী,আশরাফ আলী পল্টু, বেলাল হোসেন,আইয়ুব হোসেন, আবুল কালাম আজাদ কাজল, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান খোকন, জাহাঙ্গীর আলম, কবির হোসেন,প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা।
এর আগে তিনি উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা করেন এবং উত্তর বেদকাশি শাহী জামে মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় নাইট ক্রিকেট ফাইনাল খেলার উদ্বোধন করেন।
