মনিরুল ইসলাম
সুন্দরবন প্রতিনিধি :
গাবুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ শরিফুল ইসলাম ঘোরামী, সাধারণ সম্পাদক প্রার্থী, গাবুরা ইউনিয়ন বিএনপি।
দোয়া মাহফিলে বক্তব্য প্রদান করেন গাজী মাহমুদ, আহ্বায়ক, গাবুরা ইউনিয়ন যুবদল।
দোয়া মাহফিলে উপস্থিত থেকে দোয়া পরিচালনা ও অংশগ্রহণ করেন, গাবুরা বায়তুননূর মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ জুবায়ের হাসান,
কাছারিবাড়ি জামে মসজিদের ইমাম ওমর আলী,
মাওলানা আলি ওল্য,
খোলপাটু হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সৌরভ হোসেন।
এ সময় মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করেন।
আরও উপস্থিত ছিলেন
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান ও সেক্রেটারি রহমান গাজী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার গাজী, মোঃ শরিফুজ্জামান, ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর মল্লিক, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রমজান আলী, মৎস্যজীবী দলের সেক্রেটারি দিদারুল ইসলাম,
স্বেচ্ছাসেবক দলের আলতাফ হোসেন, মোঃ ইমরান, মোঃ আজহারুল, আব্দুল কাদের, এবং ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
