গাজী দেলোয়ার হোসেন
কয়রা(খুলনা ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন মাদার অফ ডেমোক্রেসি, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের হার না মানা মা, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কয়রা উপজেলা জাতীয়তাবাদী দল বি এন পি ও অংগ সহযোগি সংগঠন।
৩০ শে ডিসেম্বর ২০২৫রোজ বুধবার ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে এক শোকের ছায়া নেমে আসে।সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর শুনে কয়রা উপজেলা দলীয় কার্যালয় কালো পতাকা অধ্য উত্তোলন করা হয়,গণতন্ত্রের মা, আপোষ হীন দেশ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানায়।
কয়রা উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও খুলনা জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড: মোমরেজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল , কয়রা উপজেলা সাবেক যুগ্ন আহবায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, কোহিনুর ইসলাম, সেখ লিটন, এফ এম মনিরুজজামান, কোহিনুর ইসলাম, যুব দলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতারসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক এহসানুর রহমান, আকবার হোসেন,আবুল কালাম কাজল,দেলোয়ার গজী, আছাদুল, ইউনুচ, আকরাম, ডাবলু,হাফিজ, সাইদুল, ইমরান হোসেন,তরিকুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা সদস্য সচিব ডি এম হেলালউদ্দীন, রবিউল ইসলাম, কৃষক দলের আহবায়ক গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী
ছাত্রদলের আবহাওয়া আরিফ বিল্লাহ সবুজ, সদস সচিব মাহমুদ হাসান, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন, মাসরাফি, অয়েজকুরনি, মিলন হোসেন, রানা, মিনার, আলাউদ্দিন প্রমুখ।
