মনিরুল ইসলাম
সুন্দরবন প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা গাবুরা ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী মো শরিফুল ঘোরামি শোকের বার্তায় বলেন, বিএনপির ইতিহাসের পাতায় খালেদা জিয়ার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ থাকবে না। (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সংবাদের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি অভিভাবকহীন হলো না, আজ বাংলাদেশের ২০ কোটি মানুষ অভিভাবকহীন হলো
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া কোনোদিন অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেননি। বেগম জিয়ার কাছে সবার আগে ছিল বাংলাদেশ। তিনি চলে গেলেন।
আমি সবার কাছে অনুরোধ করি সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করেন
