আঃ রউফ
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কপিলমুনি -হরিঢালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় কপিলমুনি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কপিলমুনি বাজারের শেষ হয়।
হরিঢালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মিনারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিয়ার রহমানের সঞ্চালনায়
পথসভায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি শেখ আব্দুল কাদের, পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক বিশ্বজিত সাধু,হরিঢালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক ইজবাল হোসেন,যুগ্ম আহবায়ক, আমিরুল ইসলাম, বিল্লাল হোসেন, সদস্য সচিব বাকি বিল্লাহ বকুল,শাহাদাত মোড়ল,আলমগীর গাজী, শেখ জাইদুল, আঃ লতিফ, জনি সরদার, শেখ ডাবলু,মাসুম গাজী, পাইকগাছা উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মাসুদুজ্জামান,ফরহাদ হোসেন, শেখ ইউনুস আলী,সুমন সরদার,হিল্লাল গাজী, শেখ সুলতান,আজিজ পাড় প্রমূখ।
