চট্রগ্রাম প্রতিনিধি :
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে এই প্রথম প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কি. মি. পথ পরিভ্রমণ করেছেন তিন জন রোভার।
অংশ গ্রহণ করা তিন জন হলো রোভার মোঃ সাইমুম হাসান মেহেদী (দলনেতা), রোভার হাসিবুল বাসার সাগর (সহকারী দলনেতা, রোভার শুভ্র রুদ্র পাল (সদস্য)।
অংশ গ্রহণকারীরা ১৮ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ করবেন।
২০ শে ডিসেম্বর ৩য় দিন তারা লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে যাত্রা শুরু করে চকরিয়া কোরক বিদ্যাপিঠ এর উদ্দেশ্যে রওনা হন। যাত্রা পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য স্যাক্ষাতে মিলিত হয়। তারা আরো জানান তারা এই অঞ্চলের বিভিন্ন ব্যক্তিবর্গের আথিতিয়তায় মুগ্ধ হন।
সন্ধ্যা ০৬:৩০ মিনিটে চকরিয়া উপজেলা পরিষদে তাদের আজকের যাত্রা শেষ করেন।
এ সময় তাদের আগমনে স্বাগতম ও শুভেচ্ছা জানান চকরিয়া উপজেলার স্কাউট সম্পাদক আতিক স্যার ও আরো শিক্ষকবৃন্দ।
তারা ২০ তারিখ রাতে তারা চকরিয়া উপজেলা ডাক বাংলোতে রাত্রি যাপন করে
২১ শে ডিসেম্বর সকাল ০৭:৩০ মিনিটে চকরিয়া উপজেলা স্কাউট এর সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যাত্র শুরু করেন পরবর্তী গন্তব্য ঈদগাঁও উপজেলার উদ্দেশ্যে।
