পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
সোনারগাঁয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইয়া’র নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র কমিটির ফরম বিতরণ করা হয়েছে।
২১ ডিসেম্বর রবিবার বিকেলে জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইয়া’র নেতৃত্বে উপজেলার জামপুর,সাদিপুর,সনমান্দী,বারদী,মোগড়াপাড়াসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সক্রিয় নেতাদের মধ্যে কেন্দ্র কমিটির ফরম বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান,ইউপি সদস্য বদরুজ্জামান বদু, সনমান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাল্ট, সাদিপুর ইউনিয়ন যুবদল নেতা পরশ, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন, যুবদল নেতা কাউছার হামিদ প্রমুখ,
এ সময় আশরাফ ভূইয়া বলেন, যুবদলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে প্রতিটি কেন্দ্রে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই ও কর্মীগনকে দলের পক্ষে সক্রিয় ভাবে কাজ করার নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন চাই।
