এম এ নোমান
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমের আয়োজনে দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল শনিবার সকালে ফেলনা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মুন্সিরহাট বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক মাকসুদ রহমান। মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার ইয়াকুবের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন , ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল আমি, সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।
বিএনপি নেতা শহিদুল ইসলাম মজুমদার, মীর হোসেন মিলন, মোহাম্মদ ইয়াকুব আলী, ওয়ার্ড যুবদল নেতা নুরুল ইসলাম, মিজান, আব্দুল মান্নান জুলহাসেম, কামাল মোল্লা, খোরশেদ আলম প্রমুখ।
উপজেলা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী বলেন, প্রত্যেকটা জিনিসেরই দেওনা পাওনা থাকে। আমরা সারা জীবন ধানের শীষ রেখে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি এখন তাদের দরকার আমাদেরকে ভোট দেয়া। যারা দাঁড়িপাল্লার সহজ সরল মানুষ আছে বুঝেও দাঁড়িপাল্লা করেন বা না বুঝেও করেন তাদেরকে বিভিন্ন কিছুর প্রলোভন দেখিয়ে কৌশলে কোরআনের শপথ নিয়ে বিভিন্ন ইস্যুতে তাদের থেকে ভোট গুলো গ্রহণ করে। আর এসব হবেনা। আমরা এখন বুঝে গেছি। ধানের শীষ কে মটকা হিসেবে দেখবো না। আমরা ধানের শীষের ভোট চাইবো। কামরুল হুদা দলীয় প্রতিক পেয়েছে। তার কিছুর অভাব নাই। যদি কামরুল হুদা ভোটে জিতে আমরা এলাকার উন্নয়ন করবো, শান্তিতে বসবাস করতে পারবো।
তিনি আরো বলেন, বিএনপি কোন জলে ভেসে আসা দল নয়। আমাদেরকে যারা চোখ রাঙাবে আমরাই তাদেরকে চোখ রাঙাব। কারো চোখ রাঙানোকে ভয় করি না।
