মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
বরগুনায় মসজিদে মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুস্ঠিত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বরগুনার সব মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জামাদিউস সানি মাসের ৪র্থ ও শেষ জুমার নামাজে মসজিদসমূহে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জামাতের পূর্বে খোতবায় বরগুনার সদরঘাট ও গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদ সহ বিভিন্ন মসজিদের খতিবগণ সমাজে ন্যায় প্রতিষ্ঠার তাগিদ দেন। তারা হত্যা, গুম ও অন্যের সম্পদ আত্মসাতের বিরুদ্ধে ইসলামের কঠোর হুশিয়ারির কথাও সকলকে স্মরণ করিয়ে দেন।
খতিবগণ হাদীর হত্যাকাণ্ডকে বিবেকহীন সমাজ ও দেশবিরোধীদের পৈশাচিক অপকর্ম হিসেবে উল্লেখ করে বলেন,যেকোনো হত্যাকাণ্ডের জন্য আল্লাহর তরফ থেকে দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি থাকবে।
নামাজ শেষে শত শত মুসল্লি হাদির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বরগুনার গৌরীচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদে জেলা ওলামা দলের সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব এর উদ্দোগে এ দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের সম্মানিত প্রধান খতীব মাওলানা মোঃ শাহ আলম।
