সাইফুল সরকার
মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাঙ্গরা সদর ইউনিয়নে এক মহতী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল থেকে মালয়েশিয়া প্রবাসী শাহীন শিকদারের উদ্যোগে ৫ নং পূর্বধইর পশ্চিম ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কুমিল্লা–৩ মুরাদনগরের সাবেক পাঁচবারের সফল সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের জনগণের কামনা। আমরা সকলেই আন্তরিকভাবে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছি।”
তার বক্তব্যে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মইনুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আজিজ মোল্লা,যুগ্ন আহবায়ক বশির উদ্দিন, ৮ নং চাপিতলা ইউনিয়ন বিএনপি’র গোলাম জিলানী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক চঞ্চল রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জয়নাল মোল্লা, বিএনপি নেতা আবিদ হোসেন, ফোরকান উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন জসিম মেম্বার, জিলানী মেম্বার, মোঃ মোস্তফা, ফরিদ মিয়া সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
মিলাদ ও দোয়া পরিচালনা করেন—
উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী আনিস খান,
তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুখলেসুর রহমান হিরন এবং
গোলাম মোস্তফা, শ্রমিক দল নেতা।
সারা অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন, ধর্মীয় ও শান্তিময় পরিবেশ।
নেতা–কর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আন্তরিকভাবে হাত তুলেন।
স্থানীয় মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিল জনসমাগমে রূপ নেয়।
