বিদায়ের ক্ষণে বাজুক মিলনের সুর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
জাকারিয়া হোসাইন
বিশেষ প্রতিনিধি:
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-স্বপ্নের ঠিকানা প্রকল্পে মোংলা উপজেলার কানাইনগর ও মাকোড়ঢোন ব্রিজ স্কুল কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নের ঠিকানা প্রকল্প ব্রীজ স্কুল কোডেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরণখোলা ব্রিজে স্কুলের সম্মানিত সভাপতি, জাকারিয়া হোসাইন ও সোনাতলা ব্রীজ স্কুলের সম্মানিত সভাপতি, মোঃ ইউনুছ আলী হাওলাদার, নুরুজ্জামান বাচ্চু সুপারভাইজার স্বপ্নের ঠিকানা প্রকল্প শরণখোলা উপজেলা।
উপস্থিত ছিলেন, কানাইনগর এবং মাকোড়ঢোন স্কুলের সভাপতি সহ সাংবাদিক শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শদেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূবনে নাচ-গান অভিনয় ও দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
