হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং কালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার দায়ে দেবনাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এই মনিটরিং কার্যক্রমে ফার্মেসির মালিক সুশান্ত দেবনাথ কে জরিমানা করা হয়। এছাড়া তাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ বা প্রদর্শন না করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও টঙ্গিবাড়ি থানা পুলিশের একটি টিম।
