মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
জামায়াত ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে , খালেদা জিয়ার দোয়া অনুস্ঠানে ” নজরুল ইসলাম মোল্লা “।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেছেন, জামায়াত ভোটের জন্য জান্নাত বিক্রি শুরু করেছে। জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে। ধর্ম নিয়ে তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তায় ধর্মপ্রাণ মুসলমান নর-নারী কেউ ভুলবেন না। বিশেষ করে জামায়াতের মহিলাকর্মীরা মহিলাদের তালিম করতে গিয়ে কোরআন শিক্ষার নামে ভোট প্রার্থনা করে ধর্মকে বিতর্ক করে তুলছে।
১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বরগুনার গৌরীচন্না বাজারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কার্ড দিয়ে সরকার নির্ধারিত মূল্যে সার, বীজ, ন্যায্যমূল্যে শস্য বিক্রি এবং কৃষি কার্ড দিয়ে সহজে ব্যাংক ঋণ গ্রহণ করতে পারবে । ফ্যামিলি কার্ডের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রথম বছরে বেকার ভাতার ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন,।
অন্যানের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুজ্জামান মাহফুজ, জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোতালেব প্রমূখ।
এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা মোঃ আইয়ুব আলী, বিএনপি নেতা এডভোকেট রুহুল আমীন, মোঃ রাসেল মৃধা, মতি মল্লিক, হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি সদস্য মোঃ মোসলেম আলী খান মেম্বার, আব্দুল্লাহ আল সুজন সহ জেলার শীর্ষ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বরগুনা জেলা ওলামা দলের সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব।
